জাতিসংঘের আন্ডারসেক্রেটারি পদে প্রথমবারের মতো নিয়োগ পেলেন একজন আফ্রিকান
জাতিসংঘের মহাসচিব কফি আনান রাজনৈতিক বিষয়ক নতুন আন্ডারসেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করেছেন।
নাইজেরিয়ার বর্ষীয়ান কূটনৈতিক ইব্রাহিম গাম্বারি এ পদমর্যাদা লাভ করেন। এর ফলে জাতিসংঘের শীর্ষ রাজনৈতিক পদে এ প্রথম একজন আফ্রিকান বসার সুযোগ পেল।
গাম্বারি অবশ্য আন্ডার সেক্রেটারির পদমর্যাদায় আফ্রিকা সর্ম্পকিত কফি আনানের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি এখন ব্রিটিশ কূটনৈতিক কিরান প্রেনডারগাস্ট-এর স্থলাবিশিষ্ট হবেন। কিরান একটানা ৮ বছর আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন এবং চলতি মাসের শেষে দায়িত্বভার হস্তান্তর করবেন। সংবাদ বিভিন্ন বার্তা সংস্থার।
জাতিসংঘের শীর্ষস্থানীয় দুটি চাকরির মধ্যে রাজনৈতিক সর্ম্পকিত আন্ডারসেক্রেটারি জেনারেলের পদটি অন্যতম। আর জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনী প্রধানের দায়িত্বটি ঐতিহ্যগতভাবেই ব্রিটেনের কাছে রয়েছে।
