২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের বিদ্রোহী নেতাদের আলোচনার উদ্যোগ

সুদান সরকার ও দারফুরের বিদ্রোহীরা শান্তি আলোচনার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৈঠকের উদ্দেশ্যে সমবেত হয়েছেন। উভয়পক্ষের মধ্যে বিবদমান সহিংসতা কমানোই আলোচনার মূল লক্ষ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

গত দুই বছরে সুদান সরকার ও বিদ্রোহীদের মধ্যে সহিংসতায় ১০ হাজার মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে।

রেবেল জাস্টিজ এন্ড ইকুয়ালিটি মোভমেন্ট নেতা খলিল ইব্রাহীম বলেন, নাইজেরিয়ার রাজধানী আবুজায় যে আলোচনা হতে যাচ্ছে শান্তি আনয়নের উদ্দেশ্যে সেটাই সম্ভবত সর্বশেষ বৈঠক হতে পারে। ইতোমধ্যে সুদান সরকার ও বিদ্রোহীদের মধ্যে অনুষ্ঠিত পাঁচদফা বৈঠক ব্যর্থ হয়েছে।

খলিল ইব্রাহীম বলেন, “আপনারা যদি সুদানে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন তাহলে চোখের সামনেই দেখবেন সুদান খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে।”

জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেন, একটি সমঝোতা প্রক্রিয়ার মাধ্যমেই সুদানের জনগণের মধ্যে শান্তি ফিরে আসতে পারে।