বলিভিয়ায় ‘তত্বাবধায়ক সরকারের’ দায়িত্বভার নিয়েছেন প্রধান বিচারপতি
বলিভিয়ার ‘তত্ত্বাবধায়ক সরকারের’ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি।
দু’জন সংসদীয় নেতা দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করার পর বৃহস্পতিবার রাতে তাকে এ দায়িত্ব দেয়া হয়। সহিংস প্রতিবাদ বন্ধের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন করাই হবে এ সরকারের প্রধান লক্ষ্য। অন্যান্য নৈমিত্তিক কাজের কেবলই তত্ত্বাবধান করবে অর্ন্তবর্তী এ সরকার।
সহিংস প্রতিবাদ এবং তা বন্ধ করতে না পারলে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের আশংকায় সংসদ সদস্যরা জরুরি এক বৈঠকে বসে এ সিদ্ধান্ত গ্রহণ করে। প্রেসিডেন্ট কার্লোস মেসার পদত্যাগ পত্র গ্রহণ করার পর সংবিধান অনুযায়ী সিনেট নেতা হরমান্ডো ভেকা দিয়েজ এবং পরে সংসদীয় নেতা মারিও কোসিওকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের
প্রস্তাব দেওয়া হয়। কিন্ত তারা উভয়েই এ প্রস্তাবে সম্মত না হওয়ায় ক্রমানুযায়ী আপনাআপনি দায়িত্বভার গিয়ে বর্তায় প্রধান বিচারপতির ওপর।
প্রধান বিচারপতি এডওযার্ডো রড্রিগেজ ভেলজি প্রেসিডেন্টর দায়িত্বভার গ্রহণের পর দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।
