২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের স্কুলে এক ছাত্রের বোমা নিক্ষেপ, আহত ১০

জাপানের দক্ষিণাঞ্চলে একটি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র শুক্রবার সকালে শ্রেণীকক্ষে বোমা নিক্ষেপ করলে কমপক্ষে ১০ জন ছাত্র মারাত্মকভাবে আহত হয়। আহত অপর অর্ধ শতাধিক ছাত্রের অবস্থা তেমন মারাত্মক নয় বলে পুলিশ জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 01:01 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

হিকারি পাবলিক স্কুলে নিক্ষেপিত বিস্ফোরকটি মলোটভ ককটেল ছিল বলে পুলিশ জানায়। এটি একটি কাঁচের বোতলে ভর্তি ছিল। বিস্ফোরণের সময় চারিদিকে আগুনের রশ্মি ছড়িয়ে পড়ে।

অষ্টাদশ বছর বয়সী বোমা নিক্ষেপকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে বোমা হামলার কারণ ও আহতদের অবস্থা বিস্তারিত জানা যায়নি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।