২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদত্যাগের গুজব অস্বীকার করেছেন

পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফের সাথে তার প্রধানমন্ত্রীর সর্ম্পকটা ইদানিং ভাল যাচ্ছে না। তাই বিভিন্ন ধরণের গুজব মাথা চাড়া দিয়ে উঠছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 12:37 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অনেকের ধারণা প্রধানমন্ত্রী যেকোনও সময় পদত্যাগ করে বসবেন। কিন্ত এসব গুজব উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেন, প্রেসিডেন্টের সাথে মতানৈক্যের কারণে তার পদত্যাগের সম্ভাবনার খবর সঠিক নয়।

প্রধানমন্ত্রীর পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ার কারণে শেয়ার বাজারে ধস নামার একদিন পরই আজিজ মুখ খুলেন। প্রধানমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থাকে এ গুজবের পেছনে কারা জড়িত তা খোঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট মোশাররফের সাথে তার মধুর সর্ম্পক রয়েছে।

সিটি ব্যাঙ্কের সাবেক কর্মকর্তা শওকত আজিজ গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।