২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়াতে পশ্চিমাদের ওপর সন্ত্রাসী হামলার আশংকা, অস্ট্রেলিয়ানদের ভ্রমণে সতর্কতা

ইন্দোনেশিয়ার মাটিতে সন্ত্রাসীদের একটি বড় ধরনের হামলার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে বলে আশংকা করা হচ্ছে। পশ্চিমা নাগরিক কিংবা তাদের স্থাপনার ওপর এ হামলা পরিচালিত হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অস্ট্রেলিয়া সরকার ইন্দোনেশিয়ায় তার নাগরিকদের জন্য জরুরী নয় এমন সকল ভ্রমণ বাতিল করার জন্য পরামর্শ দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

অস্ট্রেলিয়ার বাণিজ্য এবং পররাষ্ট্র বিষয়ক বিভাগ সর্তকতা ঘোষণা করে বলে, “সন্ত্রাসীরা হামলা চালানোর সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। যেকোনও সময়, ইন্দোনেশিয়ার যেকোনও জায়গায় এবং বিদেশীদের অবস্থানকারী যেকোনও এলাকায় এ হামলা পরিচালিত হতে পারে।”

ইন্দোনেশিয়ায় অবস্থানকারী অস্ট্রেলীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আর যাদের থাকা জরুরি তাদেরকে পর্যাপ্ত সর্তকতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ানদের আচেহ এবং মালুকু প্রদেশেও না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটন এলাকা বালি এবং জার্কাতার যে সমস্ত হোটেলে পাশ্চাত্য দেশের নাগরিকরা থাকে সেসব এলাকায় বর্তমানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে বলে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়।

সন্ত্রাসী হামলার আশংকায় জার্কাতার হোটেলগুলোতে ইন্দোনেশিয়ার পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত মাসে যুক্তরাষ্টের পররাষ্ট্র দফতর থেকেও এ ধরণের একটা সতর্কতামূলক নির্দেশ মার্কিন নাগরিকদের প্রতি দেওয়া হয়েছিল।

ইরাক যুদ্ধের কারণে মার্কিন বিরোধী সহিংসতা এবং সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ইন্দোনেশিয়া থেকে মার্কিন নাগরিকদের ফিরে আসার পরামর্শ দেয়া হয়েছিল।