২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের বিরুদ্ধে মামলার ব্যাপারে এখনও অন্ধকারেই আছেন তার আইনজীবিরা

সাদ্দামের বিরুদ্ধে ইরাক সরকার আগামী দু’মাসের মধ্যে যে বিচার কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সে বিষয়ে কোনও নথিপত্র সাদ্দামের আইনজীবীদের এখনও দেয়া হয়নি। মামলার ব্যাপারে আইনজীবীদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

আইনজীবীরা বলেন, আমরা এখনও জানতেই পারলাম না যে, সাদ্দামের বিরুদ্ধে কি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সাদ্দামের সাথে তার জর্দানী আইনজীবীর দু’বার সাক্ষাৎ-এর অনুমতি দিয়েছিল ইরাক সরকার।

সাদ্দামের আইনজীবী প্যানেলের সদস্য ইসাম ঘাজাবি বলেন, “সম্প্রতি ব্রিটেনে সান পত্রিকায় প্রকাশিত জাঙ্গিয়া পরিহিত সাদ্দামের ছবি প্রমাণ করে তার ব্যক্তিগত জীবন এবং মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে। যুদ্ধবন্দি এবং ইরাকের সাবেক প্রেসিডেন্ট হিসেবে আটকাবস্থায় উপযুক্ত আচরণ তার প্রতি করা হচ্ছে না।”

আইনজীবী বলেন, কুর্দিদের ওপর ব্যাপক গণহত্যা, দক্ষিণ ইরাকের গণকবরে নারী ও শিশুদের হত্যার অভিযোগের সাথে সাদ্দামকে জড়ানো যাবে না। কারণ তিনি নির্দোষ এবং এ ধরনের কোন অপরাধ করেননি।