২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ১ হাজার ছাত্র-শিক্ষককে অপহরণ

নেপালের সশস্ত্র মাওবাদীরা দেশটির পশ্চিমাঞ্চলীয় জাজারকট জেলার বিভিন্ন স্কুল থেকে কমপক্ষে ১ হাজার ছাত্র ও শিক্ষককে অপহরণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 11:50 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অপহৃতদের মধ্যে বেশিরভাগই নবম ও দশম শ্রেণীর ছাত্র। এছাড়া এদের মধ্যে প্রতিটি স্কুলের ২ জন করে শিক্ষকও রয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বুধবার জাজারকট জেলার বাহুন থানার শঙ্কর উচ্চ বিদ্যালয় থেকে ১৫০ জন ছাত্রকে মাওবাদীরা তাদের আদর্শে জোরপূর্বক দীক্ষিত করতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই জেলার আরও ১১টি বিদ্যালয় থেকে মোট ৮৫০ জন ছাত্র এবং প্রতিটি স্কুল থেকে ২ জন করে শিক্ষককেও অপহরণ করা হয়।

স্থানীয় একজন বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, মাওবাদীদের অপরাধ ক্ষমার অযোগ্য। তাদেরকে অবশ্যই একদিন জনতার আদালতে দাঁড়াতে হবে।