যুদ্ধবিরতি পুনরুদ্ধারে আব্বাসের গাজা সফর
ইসরায়েলের সাথে সংঘর্ষ এড়াতে জঙ্গিদের যুদ্ধ বিরতিতে রাজি করানোর লক্ষ্যে ফিলিস্তান নেতা মাহমুদ আব্বাস বৃহস্পতিবার গাজায় এসে পৌঁছেছেন। ইহুদি বসতিতে জঙ্গিদের রকেট হামলার জের ধরে ইসরায়েল বুধবার এ বিমান হামলা চালায়।
ওই বিমান হামলায় কেউ আহত না হলেও মঙ্গলবারের ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলায় ইহুদি বসতির তিনজন নিহত হয়।
সংশ্লিষ্ট মহল ধারণা করছে, চার মাস ধরে যুদ্ধ বিরতি চলার পর এই আক্রমণ জঙ্গি ও ইসরায়েল সেনাদের মধ্যে বড় ধরনের সহিংসতার আশঙ্কাকে আরও বাড়িয়ে দিল।
ইসরায়েল অবশ্য বলেছে, আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই মর্টার হামলা হয়েছে যাতে মাহমুদ আব্বাসকে দুর্বল করে দেওয়া যায়।
আব্বাস আশা প্রকাশ করেছেন, তিন দিনের গাজা সফরে তার ফাতাহ পার্টির এবং হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে অগ্রসর হবেন।
জঙ্গিদের সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্পর্কের অবনতি ঘটায় আব্বাস জুনের ফিলিস্তিন সংসদ নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছেন।
