২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ভবন ধসে ১৭ জনের মৃত্যু

মিশরের সমুদ্র উপকূলবর্তী শহর আলেজান্ড্রিয়ায় একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে ৪টি শিশুসহ ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংস্তূপের নিচে কংক্রিটের পিলার ও মেটালের ফাঁকফোকরে অনেক লোক এখনও আটকা পড়ে রয়েছে বলে আশংকা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবন আকস্মিকভাবে ধ্বসে পড়ে একটি স্কুলের দেওয়ালের উপর আঘাত হানে। স্কুলের পরীক্ষা শেষে শিশুদের আনতে যাওয়া ২০ জন মহিলাদের মধ্যে ১৪ জন মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, ভবনের মালিক নিয়ম বর্হিভূতভাবে ভবনটির উপরে আরও তিনটি তলা নিমার্ণ করার জন্যই এ দুঘর্টনা ঘটেছে।

মিশরে ভবন ধ্বসে পড়া খুবই স্বাভাবিক ঘটনা। নিম্নমানের উপকরণ অথবা অননুমোদিত অতিরিক্ত ফ্লোর নিমার্ণ করার কারণেই সাধারণত এসব দুর্ঘটনা ঘটে থাকে। সরকারের নিয়মিত তদারকি এবং নিয়ন্ত্রণের অভাবেই এ ধরণের দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে সমালোচকরা জানায়।