২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাকেজ আতঙ্ক : অষ্ট্রেলিয়ায় বেশ ক’টি দূতাবাস বন্ধ

নিরাপত্তা হুমকির প্রেক্ষিতে অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় কয়েকটি দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 11:55 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সন্দেহজনক প্যাকেজ পাওয়ার পর বৃহস্পতিবার ব্রিটিশ হাই কমিশন এবং যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিন কোরিয়ার মিশন বন্ধ ঘোষণা করা হয়।

সাদা পাউডারের একটি প্যাকেজ পাওয়ার পর পার্লামেন্ট ভবনের একাংশও বন্ধ করে দেয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গত দশ দিনে ইন্দোনেশীয় দূতাবাস দুই বার এ রকম প্যাকেজ পেয়েছে । কিন্তু দুটি ঘটনাতেই পরীক্ষা করে দেখা গেছে, এগুলো ক্ষতিকারক নয়।

অস্ট্রেলীয় পুলিশের এক মুখপাত্র জানান যে, কে বা কারা বিভিন্ন বিদেশী মিশনে এবং পার্লামেন্ট ভবনে সন্দেহজনক প্যকেজ পাঠিয়েছে বলে তারা খবর পেয়েছেন।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনার একই ধরনের একটি প্যাকেজ পান। পার্লামেন্টে তার নামে সেটি পাঠানো হয়। এক্ষেত্রেও পরীক্ষায় কোন ক্ষতিকারক উপাদান মেলেনি।

অস্ট্রেলিয়া সরকার ইন্দোনেশিয়ার দূতাবাসে পাঠানো প্যাকেজের সাথে ২৭ বছর বয়সী এক অস্ট্রেলীয় মহিলাকে কারাদন্ড প্রদানের বিষযটির যোগসূত্র সনাক্ত করেছেন। ইন্দোনেশিয়ার বালিতে ড্রাগ পাচারের দায়ে মহিলাকে এই দন্ড দেয়া হয় এবং এতে জনসাধারনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।

শাপেলি কোর্বি নামের ওই মহিলার ২০ বছরের কারাদন্ড হয়। তবে তার প্রতি অস্টেলীয় নাগরিকদের যথেষ্ট সমানুভতি লক্ষ্য করা যাচ্ছে।