২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ জেলে ৫৭ দিন পর গভীর সমুদ্র থেকে উদ্ধার

অস্ট্রেলিয়া এবং হাওয়াই দ্বীপের মাঝখানে ছোট্ট দেশ কিরবাতি। এক লক্ষ ৩ হাজার জনসংখ্যা অধ্যুষিত প্রশান্ত মহাসাগরীয় এ দেশটির দু’জন জেলে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

খাদ্য ও পানীয় জলের অভাবের মধ্যেও চাঞ্চল্যকরভাবে ৫৭ দিন জীবন সংগ্রামে বেঁচে ছিল তারা। অবশেষে একটি বিদেশী নৌযান তাদেরকে উদ্ধার করে।

সলোমন স্টার পত্রিকা জানায়, আটাবু বাইয়া (৩২) এবং রুবেন ব্যাকি (২২) নৌকায় করে ১৫ মার্চ সমুদ্রে গেলে খারপ আবহাওয়ার কারণে আর ফিরে আসতে পারেনি। প্রায় দু’মাস পর মাইক্রোনেসিয়ার একটি মৎস্য যান ওই দু’জন জেলেকে উদ্ধার করে পাপুয়া নিউগিনিতে নিয়ে যায়।

উদ্ধারকৃত জেলেরা বলেন “আমাদের ভাগ্য ভাল যে আমাদের সাথে মাছ ধরার যন্ত্র ছিল। তা দিয়ে আমরা মাছ শিকার করে কাঁচা অবস্থায় খেয়েছি এবং বৃষ্টির পানি পান করে জীবন ধারন করেছি।”