২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের জঙ্গি গোষ্ঠীগুলো সরকারের সাথে আলোচনা বসতে রাজী হয়েছে

অগ্নিগর্ভ ইরাকে যুদ্ধরত দুটি সুন্নী জঙ্গি গোষ্ঠী রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের সাথে আলোচনায় বসতে রাজী হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 03:11 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সাবেক বিদ্যুৎমন্ত্রী আয়হাম আল-সামারাই জানান, অধিকাংশ সুন্নী বিদ্রোহীদের প্রতিনিধিত্বকারী দুটি গ্রুপের সাথে ইতোমধ্যে তার আলোচনা হয়েছে। এ দুটি জঙ্গি গোষ্ঠীই ইরাকী এবং বিদেশীদের উপর হামলা, হত্যা এবং অপহরণের সাথে জড়িত।

রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে জঙ্গি গোষ্টী ইসলামিক আর্মি এবং মোজাহেদিন আর্মি শিয়া সম্প্রদায়ের নের্তৃত্বে গঠিত জোট সরকারের সাথে আলোচনায বসতে আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্য গত সপ্তাহে পার্লামেন্টে উর্ধ্বতন শিয়া সদস্য হামাম হামোদি বলেছিলেন, সরকার পরোক্ষ চ্যানেলে বিদ্রোহীদের সাথে আলোচনার চেষ্টা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা মনে করেন যে, ১২ থেকে ২০ হাজার জঙ্গি এবং সমর্থকরা ইরাকে জঙ্গি তৎপরতায় লিপ্ত রয়েছে। ইসলামিক আর্মি, আবু মোসাব আল-জারকাবি, আনসার আল-সুন্নাহ আর্মি, মোজাহেদিন আর্মি, লাদেন গ্রুপসহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী এই সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। ২০০৩ সালের মার্চে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১,৬৭৯ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।