মায়ানমারে সন্ত্রাসী হুমকির কারণে সর্তকতা, নিরাপত্তা জোরদার
মায়ানমারে সন্ত্রাসীদের বোমা হামলার গুজব ছড়িয়ে পড়ার পর জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সামরিক সরকার সেজন্য রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে।
সামরিক জান্তা সতর্ক করে দিয়ে বলে, সরকারবিরোধী গোষ্ঠীগুলো জনজীবন অশান্ত করতে এবং লোকজনকে ভীত করে তোলার উদ্দেশ্যে স্কুল ও ঘন বসতিপূর্ণ এলাকায় বোমা হামলা চালানোর গুজব ছড়িয়ে দিচ্ছে।
গত মাসে ইয়াঙ্গনে এক বোমা হামলায় ১৯ জন নিহত এবং দেড় শতাধিক লোক আহত হওয়ার পর বোমা হামলার যেকোনও খবরেই ইয়াঙ্গনবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
মায়ানমারের সরকারের মুখপাত্র জানায়, “অস্থিতিশীল অবস্থার সৃষ্টি, লোকজনকে আতঙ্কিত করা, ব্যবসা-বাণিজ্যে বাধা দান এবং নিজেদের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে দুস্কৃতিকারীরা ইয়াঙ্গনের ব্যস্তÍতম এলাকা, সুপার মার্কেট, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার গুজব ছড়াচ্ছে। তবে সরকার এবং সংশ্লিষ্ট বিভাগ দেশের প্রতিটি লোকের নিরাপাত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।”
