২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভাশয় প্রতিস্থাপন করে কন্যার মা হলেন এক মার্কিনী নারী

আমেরিকার আলাবামাতে বিশ্বয়কর এক ঘটনা ঘটেছে। কার্যকর গর্ভাশয় না থাকায় মা হতে পারছিলেন না স্টিফানি ইয়ারবার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 01:05 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

একবার তিনি বোনের কাছ থেকে ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে ডিম্বানু গ্রহণ করে সন্তান ধারণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বোনের গর্ভাশয়ের কোষ প্রতিস্থাপিত করে তবেই সন্তানের মুখ দেখতে পেলেন ২৫ বছর বয়সী স্টিফানি।

সোমবার রাতে ৭ পাউন্ড ১৫ আউন্স ওজনের ফুটফুটে একটি মেয়ে শিশু জন্ম দিয়েছেন তিনি। আমেরিকায় এ ধরণের ঘটনা এই প্রথম। আর যিনি সফলভাবে ওভারি ট্রান্সপ্ল্যান্টের কাজটি করেছেন তিনি শার্মান সিলবার। এই ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ২০০৪ সালের এপ্রিলে ইয়ারবারের জরায়ুতে গর্ভাশয় কোষ প্রতিস্থাপন করেন। প্রতিস্থাপনের পাঁচ মাস পরে ইয়ারবার গর্ভধারণ করেন।