২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের সাথে বৈঠকের কথা স্বীকার করেছে ব্রিটেন

সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহিৃত হামাসের একটি প্রতিনিধি দলের সাথে নিম্ন পর্যায়ে সীমিত আকারে আলোচনা শুরু করেছে বৃটেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ব্রিটিশ প্রধানমন্ত্রী জ্যাক স্ট্র নিশ্চিত করেছেন যে, সম্প্রতি ফিলিস্তিনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন হামাস-এর রাজনৈতিক শাখার এমন নেতাদের সাথে তাদের দুবার বৈঠক হয়েছে।

স্ট্র আরও বলেন, হামাসের বেসামরিক গ্রুপ ফিলিস্তিন নির্বাচনে অংশ গ্রহণের সিদ্বান্তে লন্ডন বেশ সংকটে পড়েছে।

হামাসের সাথে দুটি বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে তিনি বলেন, আমাদের প্রতিনিধিরা নিবার্চিত কর্মকর্তাদের কাছে এটা স্পষ্ট করেছে যে, হামাস যতদিন সহিংসতাকে সমর্থন জানাবে ততদিন তাদের সাথে মোটের ওপর কোনও সম্পর্ক তৈরি হবে না।