২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে দু’সপ্তাহে ৯০০ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার

ইরাকের রাজধানী বাগদাদে একের পর এক সন্ত্রাসী হামলা প্রতিহত করতে ইরাক সরকার দু’সপ্তাহ আগে যে ‘অপারেশন লাইটিং’ অভিযান শুরু করেছে তার বদৌলতে এ পর্যন্ত ৯০০ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সরকার মনে করে, সাদ্দামের অনুগত বাহিনী এবং ইসলামী জঙ্গিদের দ্রুত বিচার করে ইরাকে সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

চলতি বছরের ২৮ এপ্রিল ইরাকে নতুন সরকার গঠিত হওয়ার পর এ পর্যন্ত ৮৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। তবে এই অপারেশন শুরুর পর গত তিনদিনে গ্রেফতারের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।

মে মাসের ২২ তারিখ শুরু হওয়া এই অপারেশন লাইটিংয়ের প্রয়োজনে বাগদাদে ৬০৮ টি অস্থায়ী এবং ১৯৪ টি স্থায়ী চেকপয়েন্ট বসানো হয়েছে। ৩৮টি অস্ত্র দোকানেও রেইড দেওয়া হয়েছে। এর আগে বাগদাদের মাত্র ২৩টি প্রবেশ পথ নিয়ন্ত্রণে থাকলেও এখন মোটামুটি পুরো বাগদাদই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে সরকার দাবি করেছে।