২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

ব্যাপক গণবিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্ট কালোর্স মেসা পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 11:43 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

গত কয়েক সপ্তাহে বলিভিয়ার আদিবাসী ও বামপন্থী দলগুলোর শক্তি সম্পদ জাতীয়করণ ও সাংবিধানিক সংস্কারের দাবীতে বিক্ষোভ, আন্দোলন চরমে পৌঁছালে তিনি সোমবার জাতীয় টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন।

বলিভিয়ায় গ্যাস খাতে বিনিয়োগকৃত বিদেশী প্রতিষ্ঠানগুলোর ওপর ট্যাক্স সংক্রান্ত একটি আইস পাস নিয়ে বিক্ষোভের সূত্রপাত ঘটে।

বলিভিয়ার গ্যাস সমৃদ্ধ পূর্ব প্রদেশকে স্বায়ত্তশাসন দেয়াসহ আরও বিদেশী বিনিয়োগ বাড়ানোর দাবী করে বিক্ষোভকারীরা।

মেসা অবশ্য জনগণকে শান্ত করার জন্য গত সপ্তাহে সংবিধান সংস্কার সংক্রান্ত একটি রায়ে স্বাক্ষর করেন। কিন্তু তাতে কংগ্রেসের অনুমোদন না দেয়া পর্যন্ত এবং প্রাকৃতিক গ্যাস সম্পদ জাতীয়করণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে চাইলে তিনি এ সিদ্ধান্ত নেন।