২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিম খাদ্দাম সেদেশের সরকার এবং ক্ষমতাসীন বাথ পার্টি থেকে পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বাথ পার্টির সম্মেলনে সংস্কার প্রশ্নে আলোচনার প্রথম দিনেই তিনি তার পদত্যাগের কথা জানিয়ে দেন। তবে এর পেছনে কোনও কারণ তিনি উল্লেখ করেননি। দল তার পদত্যাগপত্র গ্রহণ করেছে কি না তা এখনও জানা যায়নি।

প্রতিবেশী লেবাননে সিরিয়ার প্রভাব বিস্তারের মূল রূপকার ছিলেন বর্ষীয়ান কট্টরপন্থী নেতা খাদ্দাম। তবে ইদানিং দলে তার প্রভাব কমে এসেছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক চাপের কারণে লেবানন থেকে সিরিয়া সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। ১৯৭৫-১৯৯০ পর্যন্ত লেবাননের গৃহযুদ্ধ চলাকালীন সেখানে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সিরিয়া দেশটিতে সৈন্য পাঠিয়েছিল।