২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বোমা বিস্ফোরণে নিহত ৫৩, আহত ৪০

নেপালের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোমবার শক্তিশালী বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের কমপক্ষে ৫৩ যাত্রী নিহত ও ৪০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নেপালের চিতোয়ান জেলায় সকালে শক্তিশালী বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ফলে অনেকের দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেছে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও পুলিশ কর্মকর্তা সুরেন্দ্র বাহাদুর শাহ’র উদ্ধৃতি দিয়ে জানায়, গুরুতর আহত ১৬ জনকে রাজধানীর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, সন্দেহভাজন গেরিলারা শক্তিশালী দেশি বোমা রাস্তায় পেতে রাখে।

তিনি আরও বলেন, যে স্থানটিতে বোমা পেতে রাখা হয় সেখানে বাসটি আসার সাথে সাথে রিমোর্টকন্ট্রোলের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

তবে এখনও পর্যন্ত মাওবাদীরা বোমা হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।

১৯৯৬ সালে নেপালে রাজতন্ত্রবিরোধী মাওবাদী সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার পর নেপালে যে কয়টি বড় আকারের হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম।