২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া বুশ প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে

উত্তর কোরিয়া বুশ প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, পারমাণবিক কর্মসূচি প্রশ্নে ছয় জাতি আলোচনায় তাদের ফিরে আসার ব্যাপারে প্রথম একটি ইঙ্গিত পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সম্প্রতি হংকং সফরকালীন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের সফরসঙ্গী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একথা বলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বুশ প্রশাসন উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উত্তর কোরিয়ার ওপর নিয়ন্ত্রণ নিয়ে বুশ প্রশাসনে এখন উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনাকর অবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মো হিউন গত শুক্রবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে সাক্ষাৎ করেন।

যুক্তরাষ্ট্র ও এশিয়ার কর্মকর্তারা আরো বলেন, সদ্য নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার আর হিল আলোচক হিসেবে উত্তর কোরিয়া ও বুশ প্রশাসনের মধ্যে সম্বয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।