২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে বন্য বানরের দেহে ‘সিএইচভি-১’ ভাইরাস সংক্রমণ

তাইওয়ানের সরকারি কর্মকর্তারা পর্যটক ও প্রমোদ ভ্রমণকারীদের বন্য বানরকে খাবার-দাবার দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

৩০টি বানর প্রাণঘাতী ভাইরাস সিএইচভি-১ সংক্রমিত হওয়ার পর তাইওয়ান সরকার এ সতর্কতা ব্যক্ত করল।

দক্ষিণাঞ্চলীয় শহর কোয়াশিয়াং-এর কাছে শাও মাউনটেইনে কয়েকটি বন্য বানরের দেহে সিএইচভি ভাইরাস-১ সংক্রমণের পর সেখানে সংক্রমিত বানরগুলোকে পৃথক করে রাখা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, মানুষের দেহে এ ভাইরাস সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি।

রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, সংক্রমিত বানরগুলোর জিহ্বা, ঠোঁট ও মুখের ফোস্কা ও ঘা বেড়ে চলেছে। মানবদেহে এ ভাইরাস সংক্রমিত হলে প্রচণ্ড জ্বর, মাংস পেশিতে ব্যথা হয়। মানুষের নার্ভাস সিস্টেম আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

কোয়াশিং নগর কর্তৃপক্ষ জানায়, শাও মাউনটেইন এলাকার প্রায় ৮শ’ বানর পর্যটকদের খুবই প্রিয়। বানরদের খাওয়ানোর ব্যাপারে সরকারি ভাবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পর্যটকরা তা মানছেন না।