২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক জেহাদ গ্রুপের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ

আল-কায়দার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইসলামি জঙ্গি গ্রুপ ‘ইসলামিক জেহাদের’ ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসলামিক জেহাদ মধ্য এশিয়ার দেশগুলোতে সক্রিয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-কায়দা ও আফগানিস্তানের তালেবানদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর সর্বশেষ ইসলামিক জেহাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল। ১ জুন ইসলামিক জেহাদকে ‘নিষিদ্ধ সংগঠন’-এর তালিকাভুক্ত করা হয়।

নিষেধাজ্ঞা কার্যকর করার স্বার্থে ১৯১টি সদস্য দেশের প্রতি ভ্রমণে নিষেধাজ্ঞা, তাদের কাছে অস্ত্র কেনা-বেচা না করা এবং ওই সংগঠনের সসদ্যদের সকল আর্থিক সম্পত্তি জব্দ করার অনুরোধ জানানো হয়েছে।

জানা যায়, ওই তালিকার নতুন সংস্করণে আরও ৩২৫ ব্যক্তি এবং ১১৭টি গ্রুপকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মধ্য এশিয়ার সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা জানান, ইসলামিক জেহাদ গ্রুপের ৩৫০ থেকে ৪শ সদস্য রয়েছে যাদের মধ্যে এক চতুর্থাংশ জঙ্গিবাদী প্রশিক্ষণ গ্রহণ করেছে।