২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করা উচিত : ডেমোক্রেটস সিনেটর

যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত সিনেটর ও সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ডেমোক্রেট সিনেটর জোসেফ বাইডেন বলেছেন, গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করা উচিত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তিনি বলেন, গুয়ান্তানামো বন্দিশিবিরে বন্দিদের ওপর নির্যাতন মার্কিন নাগরিকদের সুরক্ষিত করার চেয়ে সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।

জোসেফ বাইডেন আরও বলেন, ভবিষ্যতের জন্য গুয়ান্তানামো বন্দিশিবির প্রয়োজন আছে কি না তা পরীক্ষা করে দেখতে হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সুস্পষ্ট কোনও অভিযোগ ছাড়াই গুয়ান্তানামোর বন্দিশিবিরে কয়েকশ সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক রাখা হয়েছে।

বাইডেন বলেন, “গুয়ান্তানামো বন্দিশিবিরের সারা বিশ্বে সন্ত্রাসী রিক্রটের ‘যুক্তি’তে পরিণত হয়েছে। এ বন্দিশিবিরের আদৌ কোনও প্রয়োজন নেই।”

বাইডেন আরও বলেন, “ গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধ করে সেখান থেকে আটক বন্দিদের অন্যত্র স্থানাস্তর করা উচিত।”

তিনি বলেন, একটি স্বাধীন কমিশনের মাধ্যমে সন্দেহভাজন বন্দিদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করা উচিত। ডেমোক্রেটের এই সিনেটর পেন্টাগন কর্তৃক গুয়ান্তানামো কারাগারে কোরআন অবমাননা সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের দুই দিন পর এ মন্তব্য করলেন।