২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জারকাবির সহযোগী গ্রেফতার, বাগদাদে অস্ত্র বাঙ্কারের সন্ধান লাভ

ইরাকের আল-কায়দা নেতা আবু মুসা আল জারকাবির অন্যতম সহযোগী মোল্লা মাহদীসহ সন্দেহভাজন আরো পাঁচ সন্ত্রাসীকে মসুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 03:14 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

অপরদিকে পশ্চিম বাগদাদে মার্কিন ও ইরাকি বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং অস্ত্র রাখার বাঙ্কারের সন্ধান পেয়েছে। মার্কিন বাহিনী ও ইরাকি পুলিশ রোববার একথা জানায়।

ইরাকের সেনাবাহিনীর মেজর জেনারেল খলিল আল ওবাইদি বলেন, আল-কায়দা নেতা আবু মুসা আল জারকাবির সহযোগি মোল্লা মাহদী, তার ভাই , তিন ইরাকি এবং এক সিরিয়া নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ইরাকি বাহিনী জানায়, তাদের কাছে মোস্ট ওয়ান্টেড জর্দান বংশোদ্ভূত মোল্লা মাহদী জারকাবির নির্দেশে ইরাকে হামালা অব্যাহত রেখেছে।

এদিকে ‘অপারেশন লাইটিং’-এর আওতায় শনিবার মার্কিন ও ইরাকি সেনাবাহিনী পশ্চিম বাগদাদের আনবার প্রদেশের লতিফিয়াহ শহরে তল্লাশী চালিয়ে বিদ্রোহীদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। তারা একটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাঙ্কারের সন্ধান পেয়েছে যেখানে ইরাকি বিদ্রোহীরা সংঘবদ্ধ হয়ে হামলার পরিকল্পনা করতো। এসময় তারা ১০৮ জন গেরিলাকে গ্রেফতার করেছে।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বায়ান জাবর বলেন, অপারেশন লাইটিং অভিযান চলাকালে এ পর্যন্ত ৭শ’ গেরিলাকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে।