প্রথমবারের মতো সফল ক্রুজ ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করলো তাইওয়ান
তাইওয়ান প্রথমবারের মতো সফলভাবে ক্রুজ ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করেছে বলে রোববার চীনের কয়েকটি সংবাদপত্র সংবাদ পরিবেশন করেছে।
তারা জানায়, এ ক্ষেপনাস্ত্র দিয়ে তাইওয়ান অতি সহজেই চীনের অধিকাংশ সামরিক ঘাঁটিতে আক্রমন করতে সম্ভব হবে।
সিয়াং ফেং নামের এই মিসাইলগুলো তাইওয়ানের নিজস্ব প্রযুক্তিতে তৈরী। চাংশান ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি ১০০০ কিমি দূরপাল্লায় ক্ষেপনযোগ্য এই মিসাইলগুলো দিয়ে চীনের দক্ষিন পূর্বের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমন করতে পারবে বলে চায়না টাইমস জানায়।
সংবাদপত্রগুলো জানায়, তাইওয়ানের এ সামরিক শক্তি অর্জন এ অঞ্চলের উত্তেজনাকে নতুন করে বাড়াবে। তবে চীনের প্রতিরক্ষামন্ত্রনালয় এ ব্যাপারে এখনই কোন মন্তব্য করতে রাজি হয়নি।
ধারনা করা হচ্ছে চীনেকে প্রতিরোধ করতে সামরিক শক্তি বাড়াতেই তাইওয়ান দূর পাল্লার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে।
এর আগে মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ান প্রায় ১৫.৫ বিলিয়ন ডলার সমমূল্যের সামরিক চুক্তি স্বাক্ষর করে।
