২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যোদপুর কোর্টে হাজিরা দিলেন ভারতের চিত্র তারকা সালমান খান

ভারতের চিত্র তারকা সালমান খান কৃষ্ণ হরিণ তথা ‘ব্ল্যাক বাক’ শিকার মামলায় শনিবার যোদপুর আদালতে হাজিরা দিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

যোদপুরের বনে হরিণ এবং ‘চিঙ্কর’ শিকারের অভিযোগে ১৯৯৮ সালে যোদপুর কোর্টে তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। ওই এলাকাটি ‘বিষ্ণু ধর্মাবলম্বী’ সম্প্রদায়ের এলাকা হিসেবে পরিচিত। ওই সম্প্রদায় পশুপাখির পূজা করে থাকে।

তারা সালমান খানের হরিণ শিকারের বিষয়টি বন অধিদফতরকে অবহিত করে যোদপুর কোর্টে মামলা করে। অবশ্য তিনজন প্রত্যক্ষদর্শী মিথ্যা স্বাক্ষ্য দেওয়ায় মামলাটি ভিন্ন দিকে মোড় নিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

দুজন প্রত্যক্ষদর্শী কানোয়ারা রাম ও রুপা রাম ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর একটি গাড়িতে করে সালমান খানের হরিণ শিকারের কথা পুলিশের কাছে অস্বীকার করেছেন। অপর প্রত্যক্ষদর্শী পোখ রাজ বলেন, তিনি ওই দিন একটি গাড়ি দেখেছেন কিন্তু ওই গাড়িতে সালমান খান ছিলেন কিনা সে ব্যাপারে পুলিশকে নিশ্চিতভাবে কিছু বলেননি।