২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি মুক্তি নিয়ে শ্যারন-আব্বাসের দ্বিতীয় দফা বৈঠক ২১ জুন

গাজা থেকে ইহুদী বসতি প্রত্যাহার এবং শান্তি আলোচনা কার্যকরি করতে ইসরাইলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন এবং ফিলিস্তিন পেসিডেন্ট মাহমুদ আব্বাস দ্বিতীয় দফা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২১ জুন দু’নেতার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। ইসরাইলী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ইসরাইলের কারাগার থেকে ৪শ’ ফিলিস্তিন বন্দিকে মুক্তি দেওয়ার আগে প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের কার্যালয় থেকে এই বিবৃতি প্রকাশ করা হলো। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরাইল প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন গত ৮ ফেব্রুয়ারি মিশরের শারম আল-শেখে প্রথম দফা বৈঠকে মিলিত হন। এসময় উভয় নেতাই দ’ুদেশের চলমান সংঘর্ষ নিরসনে একটি যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।

ইসরাইলের অভিযোগ, আব্বাস যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনে ইসলামী উগ্রপন্থীদের নিরস্ত্রিকরণ করতে ব্যর্থ হয়েছেন। ফিলিস্তিন দাবি করছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পশ্চিম তীর থেকে ইহুতি বসতি প্রত্যাহার এবং ইসরাইলী কারাগার থেকে বন্দিদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। আর এর মধ্যেই দ’ুদেশ পুনরায় আলোচনায় বসছে।

শ্যারনের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন এবং ফিলিস্তিন কর্র্র্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ আব্বাস আগামী ২১ জুন বৈঠকে বসবেন।”

ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের একজন ঘনিষ্ঠ কর্মকর্তা দভ ওয়েসগ্লাসের সাথে আলোচনা করে বৈঠকের তারিখ নির্ধারণ করেছেন।

এরাকাত বলেন, ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস আশা প্রকাশ করেছেন যে, ইসরাইলের সাথে ফিলিস্তিনের যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখা এবং আগস্টের মধ্যে গাজা থেকে ইহুদী বসতি প্রত্যাহার নিয়ে তারা আলোচনা করবেন। এছাড়া নতুন করে শান্তি আলোচনায় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সমর্থিত রোড-ম্যাপ পরিকল্পনা নিয়েও তারা কথাবার্তা বলবেন।

সায়েব এরাকাত বলেন, “যুদ্ধ বিরতি চুক্তি বহাল রাখাই হবে আলোচনার অন্যতম ইস্যু। আমরা আলোচনা ফলপ্রসূ করতে যে কোন প্রচেষ্টা অব্যাহত রাখব।”