২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৎসকন্যা মিলাগ্রোসের দেহে সফল অস্ত্রোপচার

‘মৎসকন্যা’ বলেই ডাকা হচ্ছিলো পেরুর ছোট্ট শিশু মিলাগ্রোসকে। কারণ তার পা দুটি ঠিক মাছের মতোই লেজাকৃতির। আর এ আকৃতি ছিলো ওর জন্মগত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তবে এখন থেকে কেউ আর তাকে ‘মৎস্যকন্যা’ ডাকবে না। কারণ সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা জোড়া পা আলাদা করতে সক্ষম হয়েছেন। মিলাগ্রোস শব্দের অর্থ ‘বিস্ময়কর’। নামের সাথে মিল রেখেই যেন সম্ভব হলো তার এ অ¯ো¿পচার।

জন্ম থেকে মিলাগ্রোসের ভি-শেপের পা দুটো অস্ত্রপচার করতে সময় লাগে সাড়ে চার ঘন্টা। অপারেশন শেষে ১৩ মাসের মিলাগ্রোসকে কোলে নিয়ে ডাক্তার লুইস রুবিও বলেন, ‘আমরা হাঁটুর জয়েন্ট পৃথক করতে সক্ষম।’

মিলাগ্রোসের এ বিরল অসুখটিকে সিরেনোমেলিয়া বা মারমেইড সিনড্রোম বলা হয়ে থাকে। প্রতি ৭০ হাজার শিশুর মধ্যে একজনের এ রকম হতে পারে।

মিলাগ্রোসসহ বিশ্বে এ রকম শিশুর সংখ্যা মোট তিনজন।

তার অস্ত্রপচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার যৌন ও হজম প্রক্রিয়াসহ শরীরের অন্যান্য অভ্যন্তরীন অঙ্গের কার্যক্রম স্বাভাবিক হতে ১৫ বছর সময় লাগবে।