অষ্ট্রেলিয়ায় ইন্দোনেশীয় মিশনে ব্যাকটেরিয়া সতর্কতা
ক্যানবেরায় ইন্দোনেশিয়ার দূতাবাসে কে বা কারা ব্যাকটেরিয়া পাঠালে মিশন বন্ধ করে দেয়া হয়েছে। অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এর জন্য জাকার্তার কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, ইন্দোনেশিয়ার অনেকেরই ধারণা হতে পারে য়ে, এ ঘটনা দু’ দেশের পারস্পিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি এ ঘটনাকে ‘হঠকারী’ বলে মন্তব্য করে বলেন, করবি মামলায় এটি কোন প্রভাব ফেলবে না।
প্যাকেটটিতে ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া ছিল বলে অস্ট্রেরিযার পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, অধিকাংশ ব্যাসিলাস ধরণের ব্যাকটেরিয়া মানব দেহের জন্য ক্ষতিকর না হলেও এরই এক প্রজাতি-এ্যানথ্রাক্স মানব ও প্রাণী দেহের জন্য ক্ষতিকর।
অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মত জৈব ব্যাকটেরিয়া হামলা চালানো হলো। ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন করবি মামলার রায় দেয়া হয়েছে। করবি নিজেকে নির্দোষ বলে দাবী করণেও তার ২০ বছরের জেল হয়েছে। তিনি বুধবার কোর্টে আপিল করেছেন। জরিপে দেখা গেছে, ৯০ শতাংশ অস্ট্রেলীয় তার পক্ষে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সম্প্রতি হুমকির সম্মুখীন হচ্ছেন এবং এ কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
দূতাবাসের বাইরে বসবাসকারী কয়েকজন দূতাবাস কর্মকর্তার বাসভবন পুলিশ ঘিরে রেখেছে।
