দুই যমজ কন্যা নিয়ে বুশের ভাবনা
বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ খুব কম সময়ই দুশ্চিন্তায় থাকেন বলে জানিয়েছেন।
তবে ইরাকে অবস্থানরত আমেরিকান নাগরিক ও অন্যান্য যারা ঐদেশটির ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে এবং ২৩ বছর বয়সী তার দুই যমজ মেয়েকে নিয়ে তিনি বেশ চিন্তায় থাকেন।
বূধবার প্রেসিডেন্ট বুশ এক সাক্ষাৎকারে বলেন, “ আমেরিকান কিংবা ইরাকি যারাই ইরাকে প্রাণ হারাচ্ছে তাদের জন্য বেশিরভাগ সময় আমি দুশ্চিন্তাগ্রস্ত থাকি এবং আমাকে বেশ পীড়া দেয়। ”
কন্যা জেনা ও লারার স্বাভাবিক জীবন নিয়ে বেশ বিচলিত থাকেন বুশ। তিনি বলেন, “হয়তো মেয়ে দুটি এমন একটি পরিস্থিতির মুখোমুখি হলো যেখানে তাদের নিয়ে অপ্রীতিকর বা অবমাননাকর কিছু ঘটনা ঘটল, এ নিয়ে ভাবনায় থাকতে হয়।”
বুশ কৌতুক করে বলেন, “আমি আমার স্ত্রী লারা বুশকে নিয়েও চিন্তা করি। কারণ ফার্স্ট লেডি হিসেবে লারা এখনও ৮৫ শতাংশ জনপ্রিয়তা অর্জন করেতে পারেনি। ”
প্রেসিডেন্ট বুশ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ব্যাপারে লারা বেশ সরব ছিলেন এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ফার্স্ট লেডি লারা বুশের জনপ্রিয়তা তার স্বামীর চেয়ে প্রায় দ্বিগুন।
