২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়া সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভূমিধ্বসে ১৫টি বাড়ী ধ্বংস

ক্যালিফোর্নিয়ার দক্ষিণে লাগুনা বীচ এলাকায় বুধবার এক ভূমিধ্বসে ১৫টি বিলাসবহুল বাড়ী ধ্বংসপ্রাপ্ত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

স্থানীয় সময় সকাল সাতটায় স্থানীয় অধিবাসীরা যখন কাজে যাওয়ার জন্য কিংবা ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে প্রস্তুতি নিচ্ছিল তখনই এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভূমিধ্বসে ১৫ থেকে ১৮টি বাড়ী মারাত্মকভাবে ধ্বংস হয় এবং ২০টি বাড়ীর অবস্থান নড়বড়ে হয়ে যায় এবং ফাটল ধরে। এর ফলে প্রায় সাড়ে ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বেশকিছু গোলমেলে শব্দ শুনে ভুমিধ্বসের সম্ভাবনা অনুমান করতে পেরেই স্থানীয় বাসিন্দারা দ্রুত বাড়ীঘর ছেড়ে পালিয়ে যায়। উদ্বারকারী দল জানায়, কোন হতাহত বা ধ্বংস¯তূপে আটকা পড়ে থাকার ঘটনা ঘটেনি। দক্ষিণ ক্যালিফোর্ণিয়ায় গত একশ’ বছরের মধ্যে সবচেয়ে ভারি বুষ্টিপাত হয় এবং এর ফলেই ভুমিধ্বসের ঘটনা ঘটে।

লস এঞ্জেলস থেকে ৫৪ মাইল দক্ষিণপূর্বে ব্লুবার্ড ক্যানিয়ন এলাকা থেকে ৩৫০টি বাড়ীর বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। ১৯৭৮ সালে এ এলাকায় এক ভয়াবহ ভূমিধ্বসে শতাধিক বাড়ীঘর ধ্বংসপ্রাপ্ত এবং কোটি কোটি ডলারের ক্ষতি হযেছিল।