ভারতের জেট এয়ারওয়েজের আল-কায়েদার সংশ্লিষ্টতার অভিযোগ, যুক্তরাষ্ট্র যাত্রায় বাঁধা
ভারতের বেসরকারি বিমান কোম্পানি জেট এয়ারওয়েজের মুম্বাই-নিউইয়র্ক ফ্লাইট ২৩ জুন থেকে চালু হওয়ার পরিকল্পনা বড় ধরনের বাঁধার মুখে পড়েছে।
জেট এয়ারওয়েজের নামের সাথে স্বল্প পরিচিত একটি মার্কিন বিমান কোম্পানির নাম মিলে গেছে।। বাণিজ্যিকভাবে পরিবহন অব্যাহত রাখা এ কোম্পানীটি যুক্তরাষ্ট্র পরিবহন দপ্তরে গত ২৩ মে অভিযোগ জানিয়ে বলে, ভারতীয় বিমান কোম্পানীটিকে প্রবেশের অনুমতি দিলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আমেরিকার বিভিন্ন শহরে আল-কায়েদা সংশ্লিষ্ট কোম্পানীর বিমান উঠানামা এবং আকাশ সীমা নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়া হবে।
মিডিয়ার রিপোর্টের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের কোম্পানীটি জানায়, ১৯৯১ সালে জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) তার কার্যক্রম শুরু করে। জেট এয়ারওয়েজের মালিকানায় ভারতের আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহীম এবং আল কায়েদার অংশীদারিত্বের অভিযোগ রয়েছে। জাতিসংঘ সম্প্রতি আল-কায়েদার সাথে ব্যক্তিগত যোগাযোগ রাখার অভিযোগে “মোস্ট ওয়ানটেড” তালিকায় রেখেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এপ্রিলের ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে মুক্ত আকাশ চুক্তি স্বাক্ষরিত হয় সে চুক্তির অধীনে এই প্রথম বেসরকারিভাবে ভারতীয় কোনও বিমান কোম্পানি মুম্বাই-নিউইয়র্ক ফ্লাইট চালু করতে যাচ্ছিল। জেট এয়ারওয়েজ সে অনুযায়ী আবেদনও করেছিল ইউএস ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের (ডিওটি) কাছে।
জেট এয়ারওয়েজের মুম্বাই-ইউএস ফ্লাইটের ফরেন এয়ার ক্যারিয়ার পারমিট পাওয়ার পথে বাধা দিয়েছে ওই আমেরিকান এয়ারলাইন। ডিওটি’র কাছে তারা অভিযোগ তুলেছে যে, জেট এয়ারওয়েজের এ ফ্লাইটকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়াটা য্ক্তুরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
