২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষীবাহিনীর যৌন নির্যাতন বন্ধের জন্য পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনীর সদস্যদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাবলীর নিন্দা জানিয়েছে এবং এসব অনৈতিক কর্মকান্ড বন্ধের জন্য জাতিসংঘ কর্তৃক কার্যকরি পদক্ষেপ গ্রহণের উপর সর্মথন দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 12:03 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তারা বলেন, মুস্টিমেয় কয়েকজন সেনা সদস্যের অশালীন আচরণের জন্য গোটা শান্তিরক্ষীবাহিনীর উপর কালিমা লিপ্ত হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, “জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনীর সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের ব্যাপারে তারা ওয়াকিবহাল। এসব অনৈতিক কর্মকান্ড অগ্রহণযোগ্য। উত্থাপিত অভিযোগ সঠিকভাবে তদন্ত এবং উপযুক্ত শাস্তি বিধানের জন্য জাতিসংঘের মহাসচিব এবং সদস্য রাষ্ট্রগুলোকে সমভাবে দায়িত্ব পালন করতে হবে।”

জাতিসংঘে জর্দানের রাষ্ট্রদূত প্রিন্স জায়িদ রায়াদ জায়িদ আল-হেসেন শান্তিরক্ষীবাহিনীর সদস্যদের দ্বারা

যৌন নির্যাতনের সমস্যাগুলো সমাধানের জন্য প্রথমবারের মতো একটি রির্পোট প্রদান করেন। রির্পোটে যে সুপারিশগুলো করা হযেছে তার মাধ্যে রয়েছে-প্রতিটি দেশের সামরিক বাহিনীর একটি একই মানের আচরণবিধি থাকতে হবে; শান্তিরক্ষীবাহিনীর সদস্যদের নিজ নিজ দেশের ভাষা অনুযায়ী শান্তিরক্ষীবাহিনীর নিয়ম-কানুন প্রকাশ করতে হবে; অভিযুক্তদের তদন্তকার্যে আঙ্গুলের ছাপ, রক্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য উন্নতমানের ফরেনসিক পদ্ধতি অনুসরণ করতে হবে এবং সদস্যরা শান্তিরক্ষীবাহিনীতে যোগ দেওয়ার আগে কোন অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিল কি না তার সুনির্দ্দিষ্ট তদন্ত রিপোর্ট থাকতে হবে।