২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফা এওয়ার্ড: সেরা ছবি ‘বীর-জারা’, সেরা অভিনেতা শাহরুখ ও সেরা অভিনেত্রী রানী

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং রানী মুখার্জি আইফা এওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 02:37 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

আমস্টারডামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমী এওয়ার্ড (আইআইএফএ)-এর এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

অভিজ্ঞ পরিচালক যশ রাজ পরিচালিত ‘বীর-জারা’ ছবির জন্য শাহরাখ খান শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন। সেরা অভিনেতার ক্যাটাগরিসহ ‘বীর-জারা’ ছবিটি ছয়টি পুরুষ্কার পেয়েছে।

অভিজ্ঞ পরিচালক যশ চোপড়া পরিচালিত ‘বীর-জারা’ ছবিটি চিত্র গ্রহণ, পরিচালনা, সহকারী অভিনেত্রী, সঙ্গীত পরিচালনা এবং গল্পের জন্যও সেরা পুরুষ্কার পায়।

‘বীর-জারা’ ছবিটি হলে ছাড়ার পর থেকেই ভারতীয় জনগণ হুমড়ি খেয়ে পড়ে সিনেমা হলগুলোতে। ছবিটি মূলত একটি রোমান্টিক প্রেমের গল্প। একজন ভারতীয় সেনা অফিসার ও একজন পাকিস্তানি মেয়ের মধ্যে প্রণয়ের ঘটনা নিয়েই গঠিত হয়েছে ‘বীর-জারা’ ছবিটি। ভারতে ছবিটি ফিল্মফেয়ার এওয়ার্ড বাদে প্রধান সবক’টি এওয়ার্ড পেয়েছে।

এদিকে রানী মুখার্জি ‘হাম-তুম’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরুষ্কার পেয়েছেন। অভিষেক বচ্চন ‘যুবা’ ছবিতে অসাধারণ পারফরমেন্স দেখানোর জন্য সেরা পার্শ¦চরিত্রের পুরুষ্কার পেয়েছেন।

রানী অবশ্য আরও একটি এওয়ার্ড পেয়েছেন ‘বীর-জারা’ ছবিতে সহঅভিনেত্রী হিসেবে কাজ করার জন্য। খবর বিভিন্ন বার্তা সংস্থার।