২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার এক ডাক্তারের বিরুদ্ধে ৮৭ রোগী হত্যার অভিযোগ

ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডাক্তারের বিরুদ্ধে ৮৭ জন অস্ট্রেলিয়ার নাগরিককে হত্যার অভিযোগ আনা হয়েছে। তার ডাক নাম ‘ ডা. ডেথ।’ এজন্য তাকে হত্যা, অবহেলা এবং প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ইতোমধ্যে আমেরিকার দুটি অঙ্গরাজ্যে ডা. জয়ন্ত প্যাটেলকে (আসল নাম) অস্ত্রোপচার বন্ধ করতে বলা হয়েছে। গত মার্চে অস্ট্রেলিয়া ত্যাগ করার পর ডা. প্যাটেলের বিরুদ্ধে রোগী হত্যার অভিযোগ আনা হয়েছে। কুইন্সল্যান্ড এলাকার বান্দাবার্গ হাসপাতালের ২০০৩-০৪ সালে সার্জারি বিভাগের পরিচালক-এর দায়িত্ব পালনকালেই এই হত্যাকান্ডের ঘটনাগুলো ঘটে।

কুইন্সল্যান্ড প্রদেশের মূখ্যমন্ত্রী পিটার এ খুনী ডাক্তারকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “তাকে যে দেশেই গ্রেফতার করা হবে সে দেশ থেকেই তাকে বিচারের জন্য আইন অনুযায়ী নিয়ে আসা হবে।” তবে এ ব্যাপারে ডা. ডেথের বক্তব্য পাওয়া যায়নি।

বান্দাবার্গ হাসপাতালের ইনসেনটিভ বিভাগের প্রধান নার্স টনি হোফম্যান গত মাসে তদন্ত কমিটির সামনে বলেছেন, হাসপাতালের কর্মচারিরা ডা. জয়ন্ত প্যাটেলের কাছ থেকে

রোগীদেরকে দূরে রাখার চেষ্টা করতেন। কারণ তার নৃশংস অস্ত্রোপচারের ফলে অনেক রোগীই মারা যায় এবং ‘ডা. ডেথ’ উপাধি লাভ করে।

তদন্ত কমিটির কাছে অভিযোগ রয়েছে, ডা. প্যাটেল একজন মহিলা রোগির শ্বাস-প্রশ্বাসের জন্য ভ্যান্টিলেটর খোলে ওই শয্যায় আরেক রোগীকে ভর্তির চেষ্টা করেছিল।