২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধনী দেশগুলোর এইচআইভি/এইডস বিরোধী কার্যক্রমে ভূমিকা রাখা জরুরী: ম্যান্ডেলা

এইচআইভি/এইডস-বিরোধী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানব জীবন রক্ষা এবং দারিদ্র্য বিমোচনের জন্য নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক সঙ্গীত তারকাদের নিয়ে একটি ‘বেনেফিট কনসার্ট’-এর আয়োজন করেছিলেন নরওয়েতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 02:44 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সেখানে বিশ্বের ধনী দেশগুলোকে এইচআইভি/এইডস বিরোধী কার্যক্রমে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তিনি।

‘প্রতিটি শিশু হবে স্বাস্থ্যবান শিশু’-এই আহ্বানের সাথে সাথে ম্যান্ডেলা তা কার্যকর করতে নেতৃত্ব, দূরদৃষ্টি এবং রাজনৈতিক দক্ষতা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। ১৮ হাজার লোক সমবেত হয়েছিল ওই কনসার্টে।

‘৪৬৬৬৪ আর্কটিক কনসার্ট’-নামেই নামকরণ করা হয় কনসার্টটির। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ ২৭ বছর কারাবাসের সময় ম্যান্ডেলার সেলের নম্বর ছিল এটি। কনসার্টে তার সাথে অংশ নেন পিটার গ্যাব্রিয়েল, অ্যানি লেনক্স, রবার্ট প্ল্যান্ট, ব্রায়ান মে, অ্যাঞ্জেলিক কিডজো এবং রাজোরলাইট গ্রুপ।

১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেওয়ার পর নিজের সন্তান এইচআইভি/এইডস-এ আক্রান্ত হয়ে মারা গেলে তিনি এ ব্যাপারে বেশ সোচ্চার হয়ে উঠেন। বিশেষ করে আফ্রিকায় এইচআইভি/এইডস সংখ্যা ক্রমেই বেড়ে চলায় ম্যান্ডেলা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশ্বের ৪০ মিলিয়নের প্রায় ২৫ মিলিয়ন এইচআইভি আক্রান্ত মানুষ বাস করছে আফ্রিকায়।

কনসার্টের দিন বিকেল থেকেই হাজার হাজার মানুষ ১ দশমিক ৫ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে কনসার্ট শুরুর জন্য অপেক্ষা করে।