২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ফরাসী সাংবাদিকের মুক্তি

ইরাকে অপহৃত ফ্রাসের সাংবাদিক ফ্লোরেন্স অবিনাস ও তার ইরাকি দোভাষী হোসাইন হানোন পাঁচ মাস পর মুক্তি পেয়েছেন। ফ্রান্সের দ্য লিবারেশন পত্রিকা জানিয়েছে, অবিনাস ভালো আছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এদিকে ফ্রান্সের পররাষ্ট্র দফতর জানিয়েছে, তিনি রোববার দেশে ফিরেছেন। তবে অবিনাস ও তার দোভাষী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

গত ৫ জানুয়ারি তারা অপহৃত হন। ফ্রান্সের গণমাধ্যম তার মুক্তির ব্যাপারে ব্যাপক প্রচারণা অব্যাহত রাখে।

অপহরণের কিছুদিন পর এক ভিডিও টেপে তিনি তার মুক্তির ব্যাপারে ফ্রান্সের সরকারের সহযোগিতা চান।

ফ্লোরেন্স অবিনাস (৪৪) ফ্রান্সের দ্য লিবারেশন পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক। তিনি গত ১৮ বছরের সাংবাদিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফ্রান্সের কর্মকর্তারা তার জন্য কোনও ধরনের মুক্তিপণ প্রদানের কথা অস্বীকার করেছেন।