২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান ধারণ সংক্রান্ত ভোট : চার্চের নিন্দা করলেন ইতালির রাজনীতিকরা

স্বাভাবিক প্রক্রিয়া ছাড়া অন্য কোনও উপায়ে ইতালির মহিলারা সন্তান ধারণ করতে পারবেন কিনা তা নিয়ে সেদেশে দুদিনের একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। খ্রিস্টান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট ইতালির নাগরিকদেরকে গণভোটে অংশ না নেওয়ার আহবান জানিয়েছেন। অপরদিকে ইতালির শীর্ষ স্থানীয় ক্যাথলিক রাজনীতিবিদরা চার্চের সিদ্ধান্তের কঠোর নিন্দা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এদের মধ্যে ইতালির প্রেসিডেন্ট কার্লো এজেগলিও চিয়াম্পিও রয়েছেন যিনি রোববারের গণভোটে প্রথম ভোট দাতাদের একজন। চিয়াম্পি এবং তার স্ত্রী ইতালিতে বেশ জনপ্রিয়। এছাড়া ইতালির বিরোধী দলীয় নেতা রুমানো প্রোদি এবং উপ-প্রধানমন্ত্রী জিয়াফ্রাঙ্কো, যিনি সপরিবারে গণভোটে অংশ নেন।

অবশ্য দু’দিনের এই গণভোট নিয়ে ইতালিতে রুদ্ধশ্বাস অবস্থা বিরাজ করছে। ৪০ মিলিয়ন ভোটারের মধ্যে শতকরা ৫০ ভাগ ভোট সন্তান ধারণের পক্ষে না পড়লে গণভোট বাতিল হয়ে যাবে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমদিনের গণভোটে শতকরা ১৩ ভাগ ভোট মহিলাদের পক্ষে পড়েছে। সোমবার সকাল সাতটায় দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হয়েছে।

ইতালিয়ান নাগরিকদের বলা হয়েছে, সন্তান ধারণে অক্ষম মহিলাদের সন্তান ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতামূলক যে আইনটি রয়েছে তা রদ করতে তারা যেন ভোট দেয় তাহলে অনেক দম্পতি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারবে।

ওই আইন অনুযায়ী যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা হল দাতার শ্রক্রাণু ও ডিম্বাণু দানে নিষেধাজ্ঞা, বৈজ্ঞানিক উপায়ে ভ্রুণ স্থাপনের নিষেধাজ্ঞা, বংশানুক্রমে অক্ষম দম্পতিদের ভ্রুণ স্কিলিংয়ে নিষেধাজ্ঞা ও প্রতিবার চিকিৎসা করতে গিয়ে তিনটি ভ্রুণ সৃষ্টির ব্যাপারে কড়াকড়ি।

রোমান ক্যাথলিক চার্চ ইতালির নাগরিকদের এ প্রশ্নে গণভোটে অংশ না নেওয়ার আহবান জানিয়েছেন। পোপ ষোড়শ বেনেডিক্ট গণভোটকে নৈতিকতা বিরোধী আখ্যা দিয়ে ইতালির জনগণকে গণভোট বর্জন করার আহবান জানিয়েছেন।