ফিলিপাইনে ১৪ কমিউনিস্ট বিদ্রোহী নিহত
ফিলিপাইনের রাজধানীর উত্তরাঞ্চলে সেনাবাহিনীর সাথে কমিউনিস্ট গেরিলাদের বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৪ কমিউনিস্ট গেরিলা নিহত হয়েছে। সোমবার ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী একথা জানায়।
রোববার রাজধানীর ৮০ কিলোমিটার উত্তরে মেক্সিকো শহরের কাছে রুটিন মাফিক টহল দিতে গেলে নিউ পিপলস আর্মি (এনপিএ) গেরিলাদের সাথে তাদের বন্দুকযুদ্ধ বাঁধে। চার ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে গেরিলাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সরকারি বাহিনীর সাথে গেরিলাদের এটাই হলো সবচে’ বড় ধরনের সংঘর্ষ।
প্রতিরক্ষা সচিব এ্যাভেনিলো ক্রুজ গত মাসে বলেছিলেন, আগামী ৬ থেকে ১০ বছরের মধ্যে দেশ থেকে কমিউনিস্ট বিদ্রোহীদের নির্মূল করা হবে।
