রঙ পরিবর্তন করতে বলায় ক্ষেপেছে জেনেভার ট্যাক্সি চালকরা
গাড়ীর রঙ পাল্টানোর নির্দেশ পাওয়ার পর জেনেভার ট্যাক্সি চালকরা দারুন ক্ষেপেছে। ইউনিয়ন নেতারা এ নির্দেশের প্রতিবাদ জানাতে শহরের আন্তর্জাতিক এয়ারর্পোট এলাকায় তিন ঘন্টার কর্মবিরতি পালনের জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, নতুন আইনের আওতায় বাস চলাচলকারী লেনে চলমান প্রাইভেট ট্যাক্সি থেকে ভাড়ার ট্যাক্সিকে আলাদাভাবে চিহিৃত করার জন্য ভাড়ার ট্যাক্সির রঙ বদলিয়ে হলুদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রেড ইউনিয়ন নেতা ক্রিস্টিয়ান ফ্রাঙ্কহসার বলেন, একটি গাড়ির রঙ পাল্টাতে কমপক্ষে ৩০০০ ফ্রাঙ্ক (দেড় লাখ টাকা) প্রয়োজন, চালকদের জন্য এটি যথেষ্ট ব্যয়সাপেক্ষ।
তিনি আরও বলেন, চালকরা হলুদ রঙের চেয়ে ধূসর রঙকেই বেশি পছন্দ করে, তাছাড়া অফডিউটির সময় ধুসর রঙের গাড়ি চালিয়ে তারা আনন্দ পায়।
চালকরা জানায়, গ্রীষ্মের ছুটির পর এ আইন বাতিল না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
