২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্টিলিটি ভোট: প্রয়োজনীয় সমর্থন মেলেনি, সন্তানহীন দম্পতিদের দুর্দিন

সন্তান ধারণ সংক্রান্ত আইনে শিথিলতা আনার উদ্দেশ্যে গত দুই দিন ধরে ইতালিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তাতে প্রয়োজনীয় ৫০% ভোট মেলেনি, ফলে এ সংক্রান্ত আইনের কড়াকড়ি থেকেই যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 01:51 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

দুই দিনের গণভোটে প্রায় ২৪% ইতালীয় আইন শিথিলের পক্ষে ভোট দিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে।

পোপ সমর্থিত ক্যাথলিক চার্চের আহবান জনসাধারনের মধ্যে ভোট দানে অনিহা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য ইতালির জনমানসও এ ব্যাপারে যথেষ্ট অগ্রসর নয় বলে বিশ্লেষকরা বলেছেন।

উল্লেখ্য, ইতালিতে গর্ভ ধারণ সংক্রান্ত যে আইন প্রচলিত আছে তাতে শুক্রানু ও ডিম্বানু দান, চিকিৎসার প্রয়োজনে ভ্রুণ বাছাই এবং প্রতিস্থাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।

এসব বাধ্যবাধকতার কারণে সন্তানহীন দম্পতিদের মধ্যে যারা সন্তান লাভে ইচ্ছুক তারা চিকিৎসার জন্য অন্য দেশে যেতে পারেন না।

প্রজনন বিশেষজ্ঞরা বলেছেন, বিবেচ্য বিষয়টি প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় সন্তানহীন দম্পতিদের মনোকষ্ট বাড়বে বই কমবে না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রজনন ও ভ্রুণবিদ্যা সম্পর্কিত ইউরোপিয়ান সোসাইটি সতর্ক করে দিয়ে বলেছে যে, ক্যাথলিক চার্চ এখন জীব ও প্রজননবিদ্যা সংক্রান্ত গবেষনা ও সন্তান ধারণ সংক্রান্ত চিকিৎসার ব্যাপারে তাদের নাক আরও বহুদূর পর্যন্ত গলাবে।

সম-অধিকার সংক্রান্ত মন্ত্রী স্তেফানিয়া প্রেস্তিজিয়াকোমোই একমাত্র সরকারি লোক যিনি এই আইন পরিবর্তনের পক্ষে প্রচারণা চালান। তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, এই ব্যর্থতার পর গর্ভপাত সংক্রান্ত আইনগুলোও হুমকিগ্রস্ত হবে।