সৌরজগতের বাইরের এক নতুন গ্রহ ‘সুপার আর্থ’
সৌরজগতের বাইরে নতুন একটি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবীর চেয়ে প্রায় সাড়ে সাত গুণ বড় এই গ্রহটি আমাদের সূর্যের মতই একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে।
তবে পৃথিবীর চেয়ে বড় হলেও এটি এ পর্যন্ত প্রাপ্ত ১৫০টি সৌরজগত বহির্ভূত গ্রহের মধ্যে ক্ষুদ্রতম। এটির বৃহস্পতি আকৃতির দুটো উপগ্রহ রয়েছে।
নব্য আবিষ্কৃত ‘সুপার-আর্থ’ গ্রহটি গ্লিজ ৮৭৬ নক্ষত্রকে ১ দশমিক ৯৪ দিনে একবার প্রদক্ষিণ করে। অ্যাকুয়ারিয়াস নক্ষত্রপুঞ্জের দিকে পৃথিবী থেকে ১৫ আলোক-বর্ষ দূরে অবস্থিত এই সুপার আর্থের পৃষ্ঠদেশের তাপমাত্রা ২০০-৪০০ ডিগ্রী সেলসিয়াস বা ৪০০-৭৫০ ডিগ্রী ফারেনহাইট।
‘ওবল টেকনিক’ ব্যবহার করে ইউনিভার্সিটি অব ক্যালোফোর্নিয়ার একদল জ্যোতির্বিজ্ঞানী এই গ্রহের সন্ধান পেয়েছেন। পোষক নক্ষত্রের সাথে মাধ্যাকর্ষণজনিত বলের কারণে গ্রহের গতিবেগে পরিবর্তন ঘটে। এই পরিবর্তন পরিমাপ করেই তারা গ্রহটি খুঁজে পেয়েছেন। এই পদ্ধতিটিকেই ওবল টেকনিক বলা হয়।
গ্রহটি পাথুরে বলে জোতির্দিরা প্রাথমিকভাবে ধারণা করলেও এর কোনও দৃঢ় প্রমাণ তারা এখনও পাননি।
ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউটের প্রফেসর মারসি, ড. ভগৎ, ড. পল বাটলারসহ দলের অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীরা হাওয়াইয়ের কেক অবজারভেটরিতে বসে এ গবেষণা চালান।
