ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচী: আনানের বিরুদ্ধে তদন্ত!
জাতিসংঘের একটি প্যানেল ইরাকে ‘তেলের বিনিময়ে খাদ্য’ কর্মসূচীতে মহাসচিব কফি আনান কোনও রকম দূর্নীতির আশ্রয় দিয়েছেন কি না তা খতিয়ে দেখছে।
আনানের বিরুদ্ধে তার ছেলের এক কর্মচারীকে ওই কর্মসূচীর আওতায় একটি কন্ট্রাক্ট দেয়ার অভিযোগ রয়েছে। আনান এ অভিযোগ অস্বীকার করলেও নথিতে তার জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে বলে প্যানেল মঙ্গলবার জানায়।
১৯৯৮ সালের ৪ ডিসেম্বর ইস্যুকৃত এক মেমোতে সুইজারল্যান্ডের কটেসনা ইন্সপেকশন সার্ভিসকে কন্ট্রাক্টটি দেয়ার অভিযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানের মাইকেল আর. উইলসনের সাথে কফি আনানের ছেলে কোজো আনানের বন্ধুত্বের সম্পর্কের সূত্রে কাজটি পাবার ব্যাপারে আনান তাকে আশ্বাস দেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
এ প্রসঙ্গে নথিতে বলা হয়েছে, প্যারিসে ফরাসীভাষী জাতির সপ্তাহব্যাপী এক সম্মেলনে অংশ নেওয়ার এক সপ্তাহ আগে কটেসনা ১ বছরের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিটি লাভ করে। ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচীর অংশ হিসেবে ইরাকে পণ্য প্রবেশ তদন্ত করার চুক্তিটি পায় ওই প্রতিষ্ঠান। এই কর্মসূচীর আওতায় ইরাক তেল বিক্রি ও সেই অর্থ দিয়ে তার জনগণের জন্য খাদ্যসহ অন্যান্য উপকরণ ক্রয়ের অনুমতি পায়।
প্যারিসে আনান তার ছেলের সাথে দেখা করে থাকতে পারেন এবং সে সময় তার ছেলের বন্ধুও তার সাথে দেখা করে থাকতে পারে। তবে সত্যিই সে দেখা করেছিল কি না সে ব্যাপারটি রেকর্ড করা নেই বলে প্যানেল জানায়।
মার্চে প্যানেলটির সমাপনী রিপোর্টে আনান কটেসনারের সাথে তার ছেলের সম্পৃক্তার ব্যাপারে অবহিত থাকলেও ওই প্রতিষ্ঠানকে কন্ট্রাক্ট দেয়ার ব্যাপারে জাতিসংঘকে প্রভাবিত করেননি বলে উল্লেখ করা হয়েছে।
প্যানেলের নির্বাহী পরিচালক রেইড মর্ডেন বলেছেন, তারপরও আরও একবার আনানের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারটি নিশ্চিত হতে কোজো আনান ও উইলসনকে আরেকবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সেসময় কফি আনানের সঙ্গেও কথা বলা হবে।
