২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাফিয়া ডন থেকে ধর্মযাজক

তাইওয়ানের এক মাফিয়া ডন এবার ধর্মযাজক হিসেবে নিজের নাম লিখিয়েছেন। দীর্ঘদিন ধরে অপরাধের সাথে জড়িত এই মাফিয়া এখন জনগনকে সদুপদেশ দিয়ে বেড়াচ্ছেন। মার্কিন একটি ফিল্ম কোম্পানি তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

প্যাষ্টর লু নামের এ মাফিয়া তার জীবন শুরু করেন ছিনতাইয়ের মাধ্যমে। এক সময় অপরাধ জগতের হর্তাকর্তাদের সাথে জড়িয়ে মাদকসহ চোরাচালান জগতের ডন হয়ে ওঠেন। পুলিশের হাতে ধরা পড়ে জেলও খাটেন তিনি দু’বার। দ্বিতীয়বার জেল থেকে বের হয়ে এক ধর্মযাজকের সাথে পরিচয় ঘটে তার। তিনি তাকে বেশ কিছু বই পড়তে দেন। এ বইগুলো পড়েই তিনি তার জীবনটা বদলে ফেলার ইচ্ছা পোষন করেন।

এরপরই সবকিছু ছেড়ে নতুন জীবনের সন্ধানে ধর্মযাজক হিসেবে নাম লেখান তিনি। ৫১ বছর বয়সী প্যাষ্টর বলেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, একজন মানুষ যে কোন সময়, যে কোন অবস্থান থেকে ভালো হতে পারে।

প্যাষ্টরকে নিয়ে চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, এ নিয়ে সিনেমা বানানোটা জরুরি কিছু নয়। তবে কেউ যদি এ সিনেমা দেখে তার নিজের মন্দটা বুঝতে পারে তাহলে আমার আপত্তি নেই। প্যাষ্টর বলেন, খুন, ডাকাতি, চুরি-এমন কোন অপরাধ নেই, যা আমি করিনি। কিন্তু এখন আমি আমার পাপ বুঝতে পারছি এবং আমি অনুতপ্ত।