পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে গুরুত্বপূর্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ও সফররত পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মেশাররফের মধ্যে বুধবার এক সাক্ষাতের পর বেশ কয়েকটি চুক্তি সাক্ষরিত হয়।
অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা এবং সন্ত্রাসবিরোধী গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য দুই নেতা একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।
মোশাররফ বলেন, “নিরাপত্তা ইস্যূতে আমরা এ কথা আলোকপাত করতে পারি যে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কার্যকর ভূমিকা রয়েছে। বিশেষ করে পাকিস্তানে অবস্থানরত আল-কায়দাকে নিষ্ক্রিয় ও অকার্যকর করতে আমরা সক্ষম হয়েছি।”
চুক্তি স্বাক্ষর শেষে এক সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান, আলকায়দাসহ অন্যান্য জঙ্গীদের দমন অভিযানে সফলতার জন্য মোশাররফের ভূয়সী প্রশংসা করেন হাওয়ার্ড।
