২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১

চিলিতে শক্তিশালী ভূমিকম্পে ১১ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। গত সোমবারের এ ভূকম্পনের মাত্রা ছিল ৭.৯।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 11:51 AM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ডিসেম্বরে এশিয়ান সুনামির পর এটা ছিল বিশ্বের তৃতীয় শক্তিশালী ভূমিকম্প। উত্তরাঞ্চলের আন্দ্রিয়ান এলাকায় দুর্গতদের সাহার্য্যরে জন্য চিলি সরকার ঔষধ, কম্বল এবং তাবু ভর্তি কার্গো বিমান পাঠিয়েছে।

সরকারের জরুরি বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের ফলে ১৩০ জন মারাত্মকভাবে আহত হয়েছে এবং অনেকে আবারও ভূ-কম্পনের আতংকে ভুগছে। ভূমিকম্পের ফলে পানি ও বিদ্যূ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধ্বসের ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।