২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশাহর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তার ব্রিটেনবাসী স্ত্রী

সৌদি আরবের অসুস্থ্য বাদশাহ ফাহাদের বৃটেনবাসী স্ত্রী বিশাল সম্পত্তির ভাগ চেয়ে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। মঙ্গলবার লণ্ডনে প্রাপ্ত খবরে এ তথ্য জানা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনিরুল ইসলাম, স্টাফ রাইটার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

লণ্ডনের ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকার খবরে বলা হয়, জানান হার্ব (৫৭) অশিতিপর বাদশাহর বিরুদ্ধে বিচ্ছেদ মামলা করে তার ৩২ বিলিয়ন পাউণ্ডের ভবিষ্যত নিশ্চিত করতে চাইছেন। সংবাদপত্রটি হার্বের ছবি প্রকাশ করে খবরে বলেছে, মামলাটি গোপন রাখার চেষ্টা করা হচ্ছে।

বাদশাহ ফাহাদের তিন স্ত্রী’র একজন হার্ব ২০০৪ সালের জানুয়ারিতে বাদশাহর বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেন। অভিযোগ ছিলো বাদশাহ তার যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না। বৃটেনের ম্যারিমোনিয়াল কজেজ অ্যাক্ট’এর আওতায এ মামলা দাযের করেন তিনি।

তখন থেকেই মামলার কার্যপ্রণালী গোপন রাখার চেষ্টা করা হচ্ছিলো।

প্রায় এক দশক আগে স্ট্রোকের পর বাদশাহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তখন থেকেই তেল সম্মৃদ্ধ দেশটির পরিচালনার ভার পড়ে বাদশাহর সৎ ভাই ও যুবরাজ আবদুল্লাহ-বিন আবদুল আজিজের ওপর। যিনিই বাদশাহর সম্ভাব্য উত্তরসূরী।

জর্দান বংশোদ্ভুত হার্ব বর্তমানে ব্রিটেনের নাগরিক এবং নাইটসব্রিজের ওয়েস্ট লণ্ডন ডিস্ট্রিক্টে বাস করছেন।

হার্বের একজন অজ্ঞাত পরিচয় বন্ধুকে উদ্ধৃত হবে ইভনিং স্ট্যান্ডার্ড জানায়, “হার্ব যা করেছে তা মধ্য প্রাচ্যের একজন বাদশাহর জন্য সুখকর কিছু নয়, কিন্তু সে ন্যায় বিচার প্রার্থনা করছে মাত্র।”

তিনি আরও বলেন, “জানান হার্ব এখনো বাদশাহকে ভালোবাসে, তার মামলা একমাত্র বাদশাহর উপদেষ্টাদের বিরুদ্ধে। সে জানে বিষযটি ভালো কিছু হচ্ছে না কিন্তু সিদ্ধান্তে সে পুরোপুরি অনড়।”