২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ হাজার গরুর খোঁজে ফিলিপাইন

বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এমনিতেই দেশটিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। তার ওপর গরুর সংকট নিয়ে বেকায়দায় আছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লারিয়া ম্যাকাপাগল আরোয়ো। এ যেন মরার ওপর খাড়ার ঘা!

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ফিলিপাইনে গরুর সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে।

গত বছর নির্বাচনে জিতলেও বিরোধী দলগুলোর ভোট চুরি এবং জুয়ার মাধ্যমে তার পরিবারের বিপুল অর্থপ্রাপ্তির অভিযোগের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আরোয়ো। ১০ দফা নির্বাচনী ওয়াদায় অপুষ্ট শিশুদের জন্য খাদ্য কর্মসূচী গ্রহণের যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা পূরণের জন্য এখন ব্যস্ত হয়ে উঠেছেন তিনি।

কিন্তু ফিলিপাইনের এক কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) অপুষ্ট শিশুর পুষ্টির জন্য প্রয়োজন পর্যাপ্ত দুধ। আর এর জন্য প্রয়োজন ১২ হাজার গরু। দেশটির সমাজ কল্যাণ মন্ত্রণালয় হিসেব কষে এই তথ্য বের করেছে।

ফিলিপাইনের ন্যাশনাল এন্টি-পোভার্টি কমিশন-এর সমীক্ষায় দেখা গেছে, সে দেশের ২২ লাখ শিশু স্বাভাবিকের তুলনায় কম ওজনের এবং ২৮ লাখ ৬০ হাজার শিশু গড় আকারের তুলনায় কম লম্বা।

স্কুল পর্যায়ে গ্রহণকরা এ কর্মসূচীর অধীনে প্রতিদিন ৩০ লাখ শিশুর খাবার সরবরাহ করা হবে। এর জন্য ৬০ হাজার লিটার (১৫ হাজার ৮৫০ ইউএস গ্যালন) দুধ প্রয়োজন। ফিলিপাইনের ডেইরি ফার্মগুলো থেকে ৪০ শতাংশ দুধ সরবরাহ করা হবে। এই কর্মসূচীর জন্য ৩০ কোটি পেসো বা ৫৪ লাখ মার্কিন ডলার বরাদ্দ করেছে ফিলিপাইন সরকার। কেবল পুষ্টি নয়, এই কর্মসূচী গ্রামীন অর্থনীতি ও ফার্মগুলোতে চাকরীর সুযোগ বাড়াতেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।