২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি’র সভাপতি কে হবে না হবে তা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের মাথা ঘামানোর দরকার নেই: নাইড়ু

ভারতীয় জনতা পাটির্র (বিজেপি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 03:22 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বিজেপির সভাপতি পদে এল কে আদভানির পদত্যাগের দাবি প্রত্যখ্যান হওয়ার পর ভেঙ্কাইয়া নাইডু– এ মন্তব্য করলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে নাইডু বলেন, ‘বিজেপির সভাপতি নির্ধারনের ব্যাপারে বিজেপিই সিদ্ধান্ত নেবে। বিশ্ব হিন্দু পরিষদের এ নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। বিজেপি একটি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী দল। আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা নিজেরাই সুরাহা করতে সক্ষম।’

তিনি বলেন, ‘হিন্দুত্ববাদ ও জাতীয়তাবাদে আদভানিরই অবদান এবং এক্ষেত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বি। তিনি ব্যক্তিজীবনে অত্যন্ত উঁচুমানের এবং বিজেপি তার গতিশীল নেতৃত্বের ফলে উপকৃত হয়েছে।’

তিনি বলেন, আদভানির ‘ধর্মনিরপেক্ষতার’ সংজ্ঞা নিয়ে দেশব্যাপী তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিলো। কিছু দল ভোটের রাজনীতির কারণেই ধর্মনিরপেক্ষতার কথা বলে জনগণের সাথে ভাওতাবাজি করে।

নাইডু– বলেন, ‘আদভানি জিন্নাহকে কখনই ‘ধর্মনিরপেক্ষ’ বলনি। মিডিয়ার কারণেই বিজেপিতে সংকট শুরু সৃষ্টি হয়েছিলো।’